ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মশার বংশবিস্তার রোধে বাড়িঘর, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।
ডেঙ্গুর ঝুঁকি কমাতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




