টাঙ্গাইলের সখীপুরে কৃষিজমির মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল’ লেখা দুটি পুরোনো লোহার বাক্স উদ্ধার করেছে পুলিশ। বাক্স দুটির ভেতরে ১২টি রকেট লঞ্চারসদৃশ এবং ৩টি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশরাফ আলী তাঁর ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় মাটির নিচে লোহার দুটি বাক্স দেখতে পান তাঁরা। পরে বাক্স দুটি তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুগুলো অত্যন্ত পুরোনো ও জং ধরা। দুটি বাক্সে ৬টি করে মোট ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু এবং ৩টি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু পাওয়া যায়। এছাড়া বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে ‘East Pakistan Police Tangail’ লেখা নেমপ্লেট সংযুক্ত রয়েছে।
জমির মালিক কৃষক আশরাফ আলী জানান, ছেলেকে নিয়ে মাটি কাটার সময় বাক্স দুটি নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী জানান, উদ্ধার হওয়া সামগ্রীগুলো বহু পুরোনো। ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন বা তার পূর্ববর্তী সময়ে পূর্ব পাকিস্তান পুলিশের ব্যবহৃত সরঞ্জাম হতে পারে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, পুরোনো ও জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে, যা প্রাথমিকভাবে রকেট লঞ্চার বলে জানা গেছে। বস্তুগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
টাঙ্গাইলে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা বাক্সে ১৫টি বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, ‘মানবিক’ কারণে সেই কিশোরের জামিন
October 29, 2026
গোপালগঞ্জে পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
October 29, 2026
নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন— জামায়াতকে আম্মার
October 29, 2026
‘কোনো অবস্থাতেই রাস্তা-ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না’
October 29, 2026
ঠাকুরগাঁওয়ের ভোট নিয়ে সন্তুষ্ট কমিশন: ইসি সচিব
October 29, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর…
October 29, 2026
পরীক্ষার হলে সহপাঠীর খাতা দেখে লিখতে বাধা দেওয়ায় এক শিক্ষককে

হংকংয়ে ভবনের অগ্নিকাণ্ডে সরকার প্রধানের মাথা নত করে ক্ষমা প্রার্থনা, মন্ত্রীর পদত্যাগ
October 29, 2026
গত বছরের নভেম্বরে হংকংয়ের তাই পো এলাকায় একটি আবাসিক ভবনে

গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, ‘মানবিক’ কারণে সেই কিশোরের জামিন
October 29, 2026
রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় আযান আলী

টাঙ্গাইলে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা বাক্সে ১৫টি বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার
October 29, 2026
টাঙ্গাইলের সখীপুরে কৃষিজমির মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল’

লক্ষ্মীপুরের রায়পুরে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দিল জামায়াত নেতা জাহেদ
October 29, 2026
লক্ষ্মীপুরের রায়পুরে খাবারের বকেয়া ২০ হাজার টাকা চাওয়ায় একটি মিনি