নওগাঁ জেলা কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাকির হোসেন (৫৮) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া জাকির হোসেন বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাকির হোসেনকে হাসপাতালে আনা হয়। সে সময় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় বলেন, জাকির হোসেন বিস্ফোরক মামলায় কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তিনি হাসপাতালে মারা গেছেন বলে শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য এখনো পাওয়া যায়নি।
নওগাঁয় কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আ’লীগ নেতার মৃত্যু
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
November 4, 2026
কটিয়াদীতে ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়ক সংস্কার শুরু
November 4, 2026
একই গ্রামের চার প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, সহায়তার অপেক্ষায় চার পরিবার
November 4, 2026
রাঙ্গাবালীতে ৫০০ টাকার বিরোধে দুই শিক্ষকের হাতাহাতি, আহত ১
November 4, 2026
পিরোজপুরের সব সরকারি দপ্তরে রুফটপ সোলার প্যানেল স্থাপনের নির্দেশ
November 4, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত, আদালত অবমাননার ব্যাখ্যা দেওয়ার দিন ধার্য ২৩ নভেম্বর
November 4, 2026
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী, ১৫ দিনের কারাদণ্ড
November 4, 2026
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে মাদক সেবনের

কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
November 4, 2026
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় মধ্য কামারগাও শ্মশান খোলার পুকুরের পাশে এক অক্ষত ব্যক্তি লাশ পাওয়া গেছে।
November 4, 2026
আজ ০৫/১১/২৬ রোজ বুধবার শ্রীনগর থানা মধ্য কামাগর গ্রামে, ভোরবেলা

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ ২ মাদক কারবারি গ্রেফতার
November 4, 2026
মাদকের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের