পিরোজপুরের সব সরকারি দপ্তরে রুফটপ সোলার প্যানেল স্থাপনের নির্দেশ

 নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পিরোজপুর জেলার সব সরকারি দপ্তরে রুফটপ সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
বুধবার (৪ নভেম্বর) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের অংশগ্রহণে রুফটপ সোলার প্যানেল স্থাপনবিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয়তা, বাস্তবায়ন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক আগামী দুই সপ্তাহের মধ্যে জেলার সব সরকারি দপ্তরকে রুফটপ সোলার প্যানেল স্থাপনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দরপত্র আহ্বারের নির্দেশনা দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি ভবনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top