কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য রয়েছে। দিবসটির চেতনা ধারণ করে দেশপ্রেম, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ধারণা দেওয়া এবং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করা জরুরি। এর মধ্য দিয়েই দিবসটির তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরায় অফিসার্স ক্লাবের নতুন যাত্রা: কর্মকর্তাদের বিনোদন,সম্প্রীতি ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ।

  সরকারি চাকুরিজীবী সহায়ক ক্লাব প্রতিষ্ঠায় বিতর্ক নয়,ইতিবাচক দৃষ্টিভঙ্গির আহ্বান

Scroll to Top