কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা অডিটোরিয়ামে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
মডেল মসজিদের ইমাম মাওলানা মামুন এর কুরআন তেলাওয়াত মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ রায়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার, উপজেলার কর্মকর্তাগণ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সাহেব আলী, সদস্য আ: জলিল, সাংবাদিক ও সদস্য বদরুদ্দোজা বুলু, সদস্য বাবুল মন্ডল, থানা হাট ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএনপি সদস্য অসীম, আকরাম, তাজুল, সাইফুর রহমান বাবলু, আপেল, মমিনুল, ফিরোজ, মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী চায়না, সাধারণ সম্পাদক জিয়ারা বেগম রোজী, মৎস্য দলের সভাপতি আমজাদ, কৃষক দলের ইউনিয়ন সভাপতি সাইফুল,থানাহাট ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল, যুবদলের সাবেক সভাপতি আমজাদ সাংবাদিক ও কৃষক দলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ওবায়দুল হক ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের বন্দিদশা থেকে মুক্তির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
রাজনৈতিক একটি দলের লক্ষিবাহীনি গঠন, সেনাবাহিনীর মধ্যে বৈষম্য ।
১৯৭১ সালে দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং রাজনৈতিক পরিমণ্ডলে গভীর অনিশ্চয়তা ও অস্থিরতা শুরু হয়।
সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলার অভাব ও ক্ষমতার দ্বন্দ্বে ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি পাল্টা অভ্যুত্থান ঘটে। সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে পদত্যাগে বাধ্য করে তাঁর বাসভবনে গৃহবন্দী করা হয় এবং সেনাপ্রধান হন খালেদ মোশাররফ।
৭ নভেম্বর মধ্যরাতে ঢাকা সেনানিবাসে সাধারণ সিপাহিরা বিদ্রোহ ঘোষণা করেন। তাঁরা বন্দিদশা থেকে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে আনেন। অন্যদিকে, অভ্যুত্থানের নেতা খালেদ মোশাররফ ও তাঁর সহযোগীরা নিহত হন।
মুক্তির পর সিপাহি ও ঢাকার সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন। তাঁরা জিয়াউর রহমানকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করেন এবং সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিতে থাকেন—”সিপাহি-জনতা ভাই ভাই, জিয়ার মুক্তি চাই”। এক অভূতপূর্ব ঐক্য বা ‘সংহতি’ দৃশ্যমান হয়, যা থেকে এই দিনটির নাম হয় ‘বিপ্লব ও সংহতি দিবস’।
৭ নভেম্বরের ঘটনার মধ্য দিয়েই মেজর জেনারেল জিয়াউর রহমান জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হন। পরে তিনি উপ-প্রধান সামরিক আইন প্রশাসক, প্রধান সামরিক আইন প্রশাসক এবং পরবর্তীতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন
এই পটপরিবর্তনের ফলে একদলীয় শাসনব্যবস্থা (বাকশাল) পরবর্তী অচলাবস্থা কাটিয়ে বহুদলীয় গণতন্ত্র চর্চার সূচনা হয় এবং সমাজতান্ত্রিক অর্থনীতির বদলে মুক্তবাজার অর্থনীতির দিকে দেশের অর্থনৈতিক নীতি মোড় নেয়।
৩রা নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গৃহবন্দি ছিলেন। ৯০ গন অভ্যূতথান হয়েছে, বিপ্লব সংঘটিত হয়নি, বিপ্লব মানে পরিবর্তন।
জামাতের কোন নেতা উপস্থিত নেই। কারন তারা অপরাধী, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
এই বিপ্লব হয়েছে আধিপত্যবাদ বিরুদ্ধে ।
চিলমারী সিও সাহেব ও পালিয়ে গিয়েছিল। রাষ্ট্রপতির জিয়াউর রহমান তিনবার এসেছিলেন। অর্থনৈতিক মুক্তির জন্য বৃক্ষ রোপণ, খাল খনন, সেচ ব্যবস্থা, জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, ১৯৭৫ পট ভুমিকায় ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কর্নেল তাহের, খালেদ মোশাররফ। চক্রান্তকারীদের চক্রান্ত নস্যাৎ করে সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে মুক্ত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একদলীয় সরকার শাসন ব্যবস্থাকে দূর করে বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা প্রবর্তন করেন। দেশ গঠনে ধ্বংসযজ্ঞ অর্থনীতি থেকে বেরিয়ে এসে কৃষি বিপ্লব ঘটান খাল খননের মাধ্যমে, নতুন কুঁড়ি, ক্রীড়ায় আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা প্রতি শনিবার প্রতিটি প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সার্বিক সঞ্চালনে ছিলেন উপজেলা ইলেকশন কর্মকর্তা নুরজাহান সিদ্দিকী।
চিলমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর ২০২৬ পালিত হয়েছে
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
পিরোজপুরে ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
November 8, 2026
ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজন
November 8, 2026
কাউখালীতে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত
November 8, 2026
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার- বান্দরবান
November 8, 2026
অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
November 8, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

৫৩৭ বছরের ঐতিহ্য বহন করে আজ থেকে শুরু হচ্ছে বুধপাড়ার কালীপূজা
November 8, 2026
নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে ৫৩৭

পিরোজপুরে ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
November 8, 2026
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২

ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজন
November 8, 2026
ঝালকাঠি শহরের জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ

করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে, গলাচিপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন।
November 8, 2026
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয়

কিছুক্ষণ আগে আমতলা নদীর পারে, একটা ৯/১০ বছরের লাশ ভাসতে দেখা গেছে। সম্ভবত বড়ইতলা ফেরিঘাট শুক্রবার দ…
November 8, 2026
কিছুক্ষণ আগে আমতলা নদীর পারে, একটা ৯/১০ বছরের লাশ ভাসতে