কাউখালীতে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

 পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ওয়াহিদুর রহমান। 
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির,সাধারণ সম্পাদক‌ এইচ এম দ্বীন মোহাম্মদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবু সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির সহ শিক্ষা অফিসের কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
 এ সময় নবাগত ১০ জন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে গ্রহণ করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ স্কুল ও শ্রেষ্ঠ শিক্ষকদের ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। 
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top