কটিয়াদিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সুদূরপ্রসারী তাৎপর্য এবং জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় এর গুরুত্ব তুলে ধরেন। দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
     উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় স্বার্থকে সবার ওপরে স্থান দিয়ে দলমত-নির্বিশেষে সবাইকে দেশ ও জাতির কল্যাণে সমন্বিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন করে দেশ গঠনে উদ্বুদ্ধ করার ওপরও জোর দেওয়া হয়।কিশোরগন্জের কটিয়াদি থেকে নিজস্ব প্রতিবেদক  মোহাম্মদ নুরুজ্জামান মামুন। 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরায় অফিসার্স ক্লাবের নতুন যাত্রা: কর্মকর্তাদের বিনোদন,সম্প্রীতি ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ।

  সরকারি চাকুরিজীবী সহায়ক ক্লাব প্রতিষ্ঠায় বিতর্ক নয়,ইতিবাচক দৃষ্টিভঙ্গির আহ্বান

Scroll to Top