ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বসতবাড়ি ও ঘরের আসবাবপত্র। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নভেম্বর ২০২৬ ইং সন্ধ্যা ৭ ঘটিকার দিকে উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম উওর পাড়া মো: তারা মিয়া, মো: সোমেশ আলী পিতা মৃত বাহাদুর আলীর বাড়ি এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আগুনের ভয়াবহতায় ঘরের অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।ক্ষতিগ্রস্ত পরিবার তারা মিয়া বলেন আমার পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। ২টি বড় সাইজের গরু, অন্যান্য মালামাল নিয়ে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার জিনিস পত্র পুড়ে গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বপ্ন ও দীর্ঘদিনের সঞ্চয় মুহূর্তেই শেষ হয়ে গেছে। সবকিছু হারিয়ে পরিবারগুলো এখন দিশেহারা। তারা সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলতে পারছে না । ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।




