ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার

 ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই ভাইবোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. রুবেল রানা (৩২) ও তার বোন মোছা. বাবলি (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেফতারকৃত বাবলির চুলের খোঁপার মধ্য থেকেও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরায় অফিসার্স ক্লাবের নতুন যাত্রা: কর্মকর্তাদের বিনোদন,সম্প্রীতি ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ।

  সরকারি চাকুরিজীবী সহায়ক ক্লাব প্রতিষ্ঠায় বিতর্ক নয়,ইতিবাচক দৃষ্টিভঙ্গির আহ্বান

Scroll to Top