বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, গোটা তরুণ প্রজন্মকে আহ্বান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন।
তিনি আরও লেখেন, ওদের প্রতি যারা দয়া দেখাবে সেসব ল্যাসপেন্সারদের বিরুদ্ধেও কঠোর নীতি অবলম্বন করুন। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না, এটাই শেষ কথা।



