রাজধানীর গাবতলী-মোহাম্মদপুর সড়কের বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির সামনে ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ককটেলটি ঘিরে রেখেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করতে এসআরইউ বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে ককটেল পড়ে থাকার খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিরাপত্তার স্বার্থে ককটেলটি ঘিরে রাখা হয় এবং সেটি নিষ্ক্রিয় করার জন্য এসআরইউ বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম। এমআই/বার্তা বাজার



