মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু

মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

কলেজের পুরাতন ৫ নম্বর ভবনের সামনে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে একটি মিষ্টির প্যাকেটের ভেতরে বস্তুটি পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

কলেজের স্বাভাবিক পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চলাকালে সন্দেহজনক বস্তুটি নজরে আসে। পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বলেন, একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এটি বোমা কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। কলেজে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এমন বস্তু পাওয়ার বিষয়টি উদ্বেগজনক।

কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ বলেন, কলেজে কোনও বড় ধরনের সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top