শেয়ার করুন

পিরোজপুরে ৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

 
পিরোজপুর সদর উপজেলার পুখরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ মোঃ রুমান খান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মোবাইল নং ০১৭১৪২৩৩৮০৫

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top