শেয়ার করুন

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন

 ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।
এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপি কার্যালয়ে আগুন আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান বলেন, রাত ২ টার দিকে বারবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। এরপর তার চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মুহুর্তেই আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার,-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরি আবহাওয়ার মধ্যে সন্ত্রাসীরা উপজেলার হাসিলবাগ গ্রামের কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন জ¦ালিয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের বিরুদ্ধে অচিরেই কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, উপজেলার হাসিলবাগ গ্রামে কে বা কাহার বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

তারাকান্দায় এনসিপির মিট দ্য প্রেস ও সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত ‘এই বাংলার মাটিতে আ.লীগ আর আসবে না’—এনসিপি নেত্রী তানহা শান্তা

 ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির

Scroll to Top