শেয়ার করুন

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপের দাবি মাসুদ সাঈদীর,স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জবাব চান

 দেশজুড়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। একই সঙ্গে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জবাবদিহি দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি এসব দাবি জানান।
বক্তব্যে মাসুদ সাঈদী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা আবারও দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে। অতীতের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার পরও সংশ্লিষ্টদের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সংলগ্ন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের বিভিন্ন অফিস, দোকানপাট ও সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা হেলপারকে পুড়িয়ে হত্যার অভিযোগ, থানা-হামলা ও বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতার কথাও উল্লেখ করেন তিনি।
এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে মাসুদ সাঈদী বলেন, মানুষ পুড়িয়ে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে জনগণের সমর্থন অর্জন করা যায় না। যারা এসব অপরাধে জড়িত, তাদের অবিলম্বে সহিংসতার পথ পরিহার করে অতীতের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষের জানমাল, ঘরবাড়ি, সরকারি-বেসরকারি স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু একের পর এক অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান হচ্ছে না। এতে জনমনে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।
মাসুদ সাঈদী প্রশাসনের প্রতি মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা জারি, নাশকতাকারীদের শনাক্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে প্রতিটি ঘটনার তথ্য-প্রমাণ সংরক্ষণ করে প্রচলিত আইনে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান ও ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সরকার যথাযথ উদ্যোগ নিচ্ছে না। বিশেষ করে জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা উদ্বেগজনক।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়ছে, থানায় হামলা হচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে এ অবস্থায় সরকারকে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারকে এর রাজনৈতিক ও ঐতিহাসিক দায়ভার বহন করতে হবে।
বক্তব্যের শেষাংশে তিনি চলমান নৈরাজ্য ও সহিংসতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি দাবি করেন।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী পালিত

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপের দাবি মাসুদ সাঈদীর,স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জবাব চান

 দেশজুড়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন

Scroll to Top