শেয়ার করুন

রাজধানীতে ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারকন্যা ডরিন

 ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। তবে তার আনুষ্ঠানিক পদ-পদবি না থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের আগের তিন-চার বছর উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে তার প্রভাব ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করতেন।
ডরিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা এনামুল হক ইমান। তিনি দাবি করেন, ডরিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তার পরিবারকে হয়রানি করতেই তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে ডরিনের ঢাকায় আটকের বিষয়টি তিনি জেনেছেন। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top