শেয়ার করুন

কয়রায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ও র‍্যালি: নারী-কন্যাশিশু নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

 

 

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় ১৬ দিনব্যাপী কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কয়রার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল-বাকী। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি বের করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুভ বিশ্বাস এবং বাস্তবায়নকারী সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর পরিচালক মেরিনা যুথি। এছাড়া কয়রার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেতৃবৃন্দ ও স্থানীয় অংশগ্রহণকারীরা র‍্যালি ও উদ্বোধনী আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন।

​আয়োজক সূত্রে জানা যায়, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)-এর অর্থায়নে উদ্যোগটি বাস্তবায়ন করছে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)। ১৬ দিনব্যাপী এই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং দায়মুক্তির সংস্কৃতি অবসানে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কয়রা, খুলনা

২৬ নভেম্বর ২০২৬

০১৭১৩৯১২৯৭২

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top