মো: নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
‘প্রাণি সম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চও্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক,রাজনৈক ব্যাক্তিত্ব,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারীদের আরো উৎসাহিত করতে হবে। নিরাপদ ও মানসম্মত প্রাণির আমিষ উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনায় সবাইকে সচেতন হতে হবে। দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের টেকসই উন্নয়ন ও প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাণীর যথাযথ পরিচর্যা,রোগ প্রতিরোধ এবং খামারিদের সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমিষের ঘাটতি পূরণ ও দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে।
মোবাইল নং ০১৭১৪২৩৩৮০৫




