২৮ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদ করায় দুই নারী ও এক পুরুষকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ও তাদের দূর সম্পর্কের আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির প্রবেশপথ নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা রাস্তা বন্ধ করে দিলে ভুক্তভোগীরা প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে দুই নারীসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর- ১৮, তারিখ- ২৫/০২/২০২৬। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭
মামলার প্রেক্ষিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম-এর নির্দেশনায় তদন্ত কর্মকর্তা ও বিট পুলিশ কর্মকর্তা এসআই রুহুল আজম সঙ্গীয় ফোর্স নিয়ে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ গভীর রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে চিথলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মৃত বাদশা গাজীর পুত্র এক্তার গাজী (৬০) এবং আজম গাজীর পুত্র জিয়া গাজী (৪০)। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মিরপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।












