সাম্প্রতিক
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

বগুড়ায় কলেজ ছাত্রদল সভাপতির ওপর পৌর সভাপতির হামলা, ইভটিজিংয়ের প্রতিবাদ নাকি পদ নিয়ে দ্বন্দ্ব?

বগুড়ায় কলেজ ছাত্রদল সভাপতির ওপর পৌর সভাপতির হামলা, ইভটিজিংয়ের প্রতিবাদ নাকি পদ নিয়ে দ্বন্দ্ব?

বগুড়ার নন্দীগ্রামে প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ। অভিযোগের তীর পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের দিকে।

রোববার (১ মার্চ) রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আকস্মিক হামলা চালিয়ে শাকিলকে বেধড়ক মারপিটের পর রক্তাক্ত করে ফেলে যায় অভিযুক্তরা। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত ফিরোজ আহমেদ শাকিল শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ও পৌর শহরের মাঝগ্রাম মহল্লার শফিকুল ইসলামের ছেলে। হামলার ঘটনায় অভিযুক্ত রাকিবুল হাসান পলিন পৌর জাসদ সাংগঠনিক সম্পাদক মাঝগ্রাম মহল্লার আব্দুর রউফ স্ট্যালিনের ছেলে।

 শাকিল ও পলিনের মধ্যে দলের নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। ঘটনার আগে এক তরুণীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করে কলেজ ছাত্রদল সভাপতি শাকিল। এই ঘটনাকে কেন্দ্র করেও হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, হামলার খবর পেয়ে রাত ১১টার দিকে হাসপাতালে যান বগুড়া-২ আসনের এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা দলের কেউ হলেও সন্ত্রাসী কর্মকান্ড প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। অবশ্যই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

হামলার শিকার শাকিলের মায়ের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। তিনি এই ঘটনার মূল হোতা হিসেবে পলিনকে দায়ী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি মো. মিজানুর রহমানের মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tags:

সম্পর্কিত খবর :