সাম্প্রতিক
শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’ টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ

দ্রুতই আয়াতুল্লাহ খামেনির মত নতুন কোনো ব্যক্তিত্বকে সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে: ইরানি কর্মকর্তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া খুব বেশি দীর্ঘ হবে না বলে জানিয়েছেন ইরানের বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য।

বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, পরিষদের সদস্য আলী মোআলেমি বলেছেন, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ প্রাধান্য পাবে না। সদস্যরা ধর্মীয় নীতিমালা ও নিজস্ব বিবেচনার ভিত্তিতেই ভোট দেবেন বলে তিনি উল্লেখ করেন।

মোআলেমি খামেনিকে ‘বিপ্লবের শহীদ নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদ অতীতের মতোই এমন এক ব্যক্তিত্বকে বেছে নেবে যিনি শহীদ নেতার আদর্শের অনুসারী হবেন।’

উল্লেখ্য, খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার কেন্দ্রে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া। প্রায় অর্ধশতাব্দী ধরে ‘ইসলামিক রিপাবলিক’ শাসনব্যবস্থার অধীনে থাকা দেশটিতে এ পর্যন্ত মাত্র একবার সর্বোচ্চ নেতা পরিবর্তন হয়েছে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনি দায়িত্ব নেন।

তবে মৃত্যুর আগে খামেনি আনুষ্ঠানিকভাবে কাউকে উত্তরসূরি ঘোষণা করেননি বলে জানা যায়।

 

Tags:

সম্পর্কিত খবর :