

ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সড়কপথে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুুপরে ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখননেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

হাসিনার শাসনামলে ব্যাংক লুন্ঠনকারী, দুর্নীতিবাজরা জামিনে বেরিয়ে আসছেন। সেই দৃশ্য চেয়ে চেয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকল আইনি ব্যবস্থা থাকলেও এ মুহূর্তে সংস্থাটি জরাগ্রস্ত, নির্জীব, নির্বিকার। যা নির্বাচিত সরকারের প্রতিশ্রুতির ঠিক উল্টো। সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে ‘জিরো টলারেন্স’। অথচ কারাগারে থাকা দুর্নীতিবাজরা এক এক করে জামিনে বেরিয়ে আসছেন। তাদের বেরিয়ে আসার পক্ষে ‘আইনজীবী’ হিসেবে প্রত্যক্ষ

বরিশালের একটি আবাসিক হোটেল থেকে নিজের স্ত্রীকে টেনে নিয়ে আসছেন এক যুবক। এসময় তিনি অভিযোগ করেন তার স্ত্রী শেওলা বেগম যুবদলের এক নেতার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের উদ্দেশে গোপনে ওই হোটেলে অবস্থান করেন। বুধবার (২০ মে) দুপুরে বরিশাল শহরের একটি আবাসিক হোটেলের সামনের রাস্তায় নিজ স্ত্রীকে হাত ধরে টেনে নিয়ে যেতে দেখা যায়। এমনই এক ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতীয় রুপির দরপতন এখন আর শুধু মার্কিন ডলারের বিপরীতেই সীমাবদ্ধ নেই। গত এক বছরে পাকিস্তানি রুপি ও বাংলাদেশি টাকার বিপরীতেও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে ভারতীয় মুদ্রা। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ তেলের দাম এবং বিদেশি বিনিয়োগ প্রবাহ কমে যাওয়াকে এই পতনের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ১ ভারতীয় রুপির মূল্য ছিল ৩.২৯১৩ পাকিস্তানি রুপি। তবে ২০২৬

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডে উত্তাল পুরো দেশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি তুলেছেন দেশের সাধারণ মানুষ থেকে জনপ্রিয় ব্যক্তিরা। এবার রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেন তিনি। সেখানে ধর্ষকদের ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের একটি আইন পাশ

দেশের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল থাকায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাস-এ বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, দেশের প্রয়োজনে ২০২৪ সালে সেনাবাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং সেই অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে চায়না রাইফেল দিয়ে গুলি করার জন্য ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান কোনো নির্দেশ দেননি বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের একক বেঞ্চে জেরার সময় এ দাবি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম। রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় স্টেট

ভারতের পশ্চিমবঙ্গে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার রাজ্যের সমস্ত মাদরাসাগুলোতেও বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গানটি গাওয়ার নিয়ম চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার এক প্রশাসনিক আদেশে জানিয়েছে, রাজ্যের সমস্ত স্বীকৃত মাদরাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে এই গানটি গাইতে হবে। এর আগে গত সপ্তাহে একই ধরনের একটি নির্দেশনা জারি করে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গানটি গাওয়া

আজ ২১ মে, বিশ্ব চা দিবস। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে অফিসের ক্লান্তি দূর করা কিংবা প্রিয়জনের সঙ্গে আড্ডা—বাঙালির প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এক কাপ চা। কবীর সুমনের সেই বিখ্যাত গানের কলি, ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’—যেন প্রতিদিনের এই চায়ের আড্ডাকেই মনে করিয়ে দেয়। বিশ্বব্যাপী প্রতিদিন ২ বিলিয়ন বা ২০০ কোটিরও বেশি কাপ চা পান করা হয়।

বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অর্থ ভাগ-বাটোয়ারা এবং সুবিধা আদায়ের অভিযোগ প্রায়ই গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়। এই অভিযোগগুলোর মধ্যে চাঁদাবাজি, মামলার রফাদফা এবং সরকারি ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম অন্যতম। পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের টাকা ভাগ-বাটোয়ারা ও মামলা বাণিজ্য সংক্রান্ত সাম্প্রতিক এক আলোচনায় এমন তথ্য তুলে ধরেছেন বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।