শেয়ার করুন

Desk Reporter
প্রধান প্রতিবেদক
Desk Reporter
প্রধান প্রতিবেদক

মাগুরার শালিখার মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

মাগুরার শালিখা উপজেলার মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, এবিএম নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি চাতকী খাতুন, সহ-সভাপতি ও সাংবাদিক মোঃ আবু হুরাইরা, সহকারী শিক্ষক বিবেকানন্দ বিশ্বাস, অনিমেষ কুমার বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, বাসন্তী বিশ্বাস ও রিমা মণ্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের জীবনে ভালো মানুষ হওয়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক হিসেবে কলম ও স্কেল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top