কোটি টাকা পাওয়া গেলো কেল্লা বাবার মাজারের দানবাক্সে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কেল্লা বাবার মাজারের ওরস উপলক্ষে চারটি দানবাক্স খোলা হয়েছে। এতে ১২ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার মিলেছে। প্রায় সাড়ে ১৯ ঘণ্টা গণনা শেষে মিলেছে ১ কোটি ৩ লাখ ৩৫১ টাকা। এবারই প্রথমবার দানবাক্সে মিললো কোটি টাকা। এসব টাকা মঙ্গলবার সোনালী ব্যাংকে জমা দেওয়া […]
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর […]
ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩%, প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে সর্বনিম্ন: রয়টার্স জরিপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমে ৩৩ শতাংশে নেমেছে, যা তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, এমন আশঙ্কাও করছেন বিপুলসংখ্যক মার্কিন নাগরিক। রয়টার্স/ইপসোসের সর্বশেষ জনমত জরিপে উঠে এসেছে এসব তথ্য। চার দিন ধরে চালানো জরিপটি সোমবার শেষ হয়। এতে মাত্র ৩৩ শতাংশ মার্কিনি ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ […]
ইরানে জীবনযাত্রার ব্যয় আকাশছোঁয়া, মূল্যস্ফীতি ৬৬ %: আল জাজিরা

ইরানে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাতের ব্যয়: দুইয়ের চাপে দেশটির অর্থনীতি যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। ইরানি লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ) জানিয়েছে, দেশটির পরিসংখ্যান কেন্দ্রের (স্ট্যাটিস্টিক্যাল সেন্টার অব ইরান) প্রকাশিত সরকারি তথ্যের বরাত দিয়ে এই তথ্য জানানো […]
ঢাকায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাস উদ্বোধন হচ্ছে আজ

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে নামছে বিশেষ ‘পিংক বাস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া এই বাসে যাত্রী, চালক ও কন্ডাক্টর সবাই নারী। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন হচ্ছে। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে চলবে ১০টি বাস। নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, […]
গুলি চালিয়ে মগজ উড়িয়ে দেওয়া কোনোভাবেই ‘আত্মরক্ষা’ হতে পারে না: প্রসিকিউটর তামিম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আজ সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন, ইট-লাঠির জবাবে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি চালিয়ে জুলাই আন্দোলনকারীদের মগজ উড়িয়ে দেওয়া কোনোভাবেই আত্মরক্ষা হতে পারে না। এদিন জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক […]
‘আমি শুনতে চাই না আমার বাবা-মা মৃত’

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে গত ১২ আগস্ট সকালে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে বিচার চেয়ে সংবাদ করেছেন ছেলে। বাবা-মা মৃত এ শব্দ শুনতে চাই না বলেই সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন ছেলে। আজ সোমবার সুষ্ঠু ও […]
বিমান ওঠে না ৩২ বছর, তবুও কুমিল্লা বিমানবন্দরে মাসে কোটি টাকা আয়

৩২ বছর ধরে এই রানওয়েতে ওঠেনি কোনো যাত্রীবাহী বিমান। নেই যাত্রীর ভিড়, নেই উড়োজাহাজের শব্দ। আগাছায় ঢেকে গেছে রানওয়ে, ভেতরে গড়ে উঠেছে কৃষিজমি। বাইরে থেকে দেখে পরিত্যক্ত মনে হলেও, ঠিকই চলছে বিমানবন্দরের কার্যক্রম। কারণ, এখানে বিমান না নামলেও এই বিমানবন্দর থেকেই প্রতিদিন উড়োজাহাজকে পথ দেখিয়ে সরকার আয় করছে কোটি কোটি টাকা। কুমিল্লা নগরের ঢুলিপাড়া, নেউরা […]
এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ ও প্রভোস্টের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও হল সংসদের নেতাদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে হল সংসদের নির্বাচিত ভিপি-জিএসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া […]
শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে: চিফ প্রসিকিউটর

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের কাছে নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। তাকে […]