কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি

কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখাইল’ নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় দগ্ধ অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার করা […]

চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ শুরু

সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মঙ্গলবার ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ […]

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল […]

বিদ্যুৎ গেলেই জেনারেটর; প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৮-১০ হাজার টাকা ব্যয়, অতিরিক্ত আলু সংরক্ষণে পচনের ঝুঁকি

গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর হিমাগার মালিকেরা। বিদ্যুৎ চলে যাওয়ার পর আলু পচন থেকে রক্ষা করতে চালাতে হচ্ছে জেনারেটর। এতে প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৮ থেকে ১০ হাজার টাকা জ্বালানি খরচ হচ্ছে। প্রতিদিন গড়ে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত জেনারেটর চালাতে হচ্ছে বলে জানিয়েছেন হিমাগার মালিকেরা। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী […]

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

শ্রীলঙ্কায় এক রোগীর মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি পাথর অপসারণ করেছেন চিকিৎসকেরা। তাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় মূত্রথলির পাথর হতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি শহরের একটি হাসপাতালে ৫৫ বছর বয়সী ওই রোগীর অস্ত্রোপচার করা হয়। স্ট্রোকের পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই […]

৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ

২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে এখনো ৬৯০ জনকে গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের পরিচয়সংক্রান্ত কোনো তথ্য কারা অধিদপ্তরের কাছে নেই। এসব বন্দি নরসিংদী কারাগার থেকে পালিয়েছিলেন। কারাগারটির নথিপত্র ও সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় তাদের তথ্য সংগ্রহে জটিলতা তৈরি হয়েছে। এ ছাড়া কারাগার থেকে […]

হত্যার উদ্দেশ্যে আঘাত: ৫ জনের বিরুদ্ধে আম্মারের মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে হামলার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। মামলায় জোরপূর্বক অফিসে প্রবেশ, মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত, ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। রাকসুর নেতাদের সঙ্গে আলোচনা করে সোমবার (১০ আগস্ট) রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলী আদালতে মামলাটি করা হয়। তারা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের […]

কোটি টাকা পাওয়া গেলো কেল্লা বাবার মাজারের দানবাক্সে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কেল্লা বাবার মাজারের ওরস উপলক্ষে চারটি দানবাক্স খোলা হয়েছে। এতে ১২ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার মিলেছে। প্রায় সাড়ে ১৯ ঘণ্টা গণনা শেষে মিলেছে ১ কোটি ৩ লাখ ৩৫১ টাকা। এবারই প্রথমবার দানবাক্সে মিললো কোটি টাকা। এসব টাকা মঙ্গলবার সোনালী ব্যাংকে জমা দেওয়া […]

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর […]

ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩%, প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে সর্বনিম্ন: রয়টার্স জরিপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমে ৩৩ শতাংশে নেমেছে, যা তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, এমন আশঙ্কাও করছেন বিপুলসংখ্যক মার্কিন নাগরিক। রয়টার্স/ইপসোসের সর্বশেষ জনমত জরিপে উঠে এসেছে এসব তথ্য। চার দিন ধরে চালানো জরিপটি সোমবার শেষ হয়। এতে মাত্র ৩৩ শতাংশ মার্কিনি ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ […]