টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

দেশজুড়ে হাম এখন চলমান এক আতঙ্কের নাম। মহামারি আকারে ছোঁয়াচে এই ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ার পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। ফলে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সরকারি হিসাবে হামে এখন পর্যন্ত প্রাণ গেছে ৯১৮ শিশুর। আক্রান্তের সংখ্যা এক লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবারও মৃত্যু হয়েছে […]
রিহ্যাব সেন্টারের নামে ভয়ংকর ফাঁদ সম্পত্তির লোভে মুক্তিযোদ্ধা-শিল্পপতি পিতা বন্দি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অবৈধ ও অসাধু রিহ্যাব সেন্টারগুলো চিকিৎসার নামে মাদকাসক্ত বা মানসিক রোগীদের আটকে রেখে শারীরিক নির্যাতন, ব্ল্যাকমেইল এবং দীর্ঘমেয়াদী বাণিজ্যের এক ভয়ংকর ফাঁদ পেতে বসেছে। নিরাময় কেন্দ্রের আড়ালে অনেক জায়গায় মাদক ব্যবসা ও টর্চার সেল চালানোর মতো অপরাধমূলক কর্মকাণ্ডও নজরে এসেছে। এমনকি রোগীকে সুস্থ করে তোলার নামে অভিভাবকদের মাদক কেনার টাকা দিতেও বাধ্য করা হয়। বেশির […]
রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

‘আমি কখনও ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।’ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুলের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি […]
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ডাকা হয়নি গাজী নজরুলকে

বহিষ্কৃত জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ডাকা হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠক হয়। ১০ সদস্যবিশিষ্ট সংসদীয় এই স্থায়ী কমিটির সদস্য তিনি। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা […]
অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই ছাত্রদল নেতাকে ছেড়ে দিলো পুলিশ, থানা ঘেরাও

পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় জড়িয়ে ও লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দেওয়া সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পীকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা। সোমবার (১৭ আগস্ট)) রাতে বাপ্পিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার পর মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তারা ঈশ্বরদী […]
অফিস করছেন দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার

১৬৬ দিন পর নতুন নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেন নবনিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন […]
কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি

কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখাইল’ নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় দগ্ধ অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার করা […]
চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ শুরু

সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মঙ্গলবার ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ […]
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল […]
বিদ্যুৎ গেলেই জেনারেটর; প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৮-১০ হাজার টাকা ব্যয়, অতিরিক্ত আলু সংরক্ষণে পচনের ঝুঁকি

গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর হিমাগার মালিকেরা। বিদ্যুৎ চলে যাওয়ার পর আলু পচন থেকে রক্ষা করতে চালাতে হচ্ছে জেনারেটর। এতে প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৮ থেকে ১০ হাজার টাকা জ্বালানি খরচ হচ্ছে। প্রতিদিন গড়ে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত জেনারেটর চালাতে হচ্ছে বলে জানিয়েছেন হিমাগার মালিকেরা। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী […]