রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, সংসদে কর্মকর্তারা

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আয়োজন করতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে তারা ভোটের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সংসদ ভবনে পৌঁছান। জাতীয় সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার […]
‘তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত’

সচিবালয়ে নিজের কার্যালয়ে আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি। তবে এ সফর নিয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি একেবারেই […]
বন্যায় স্থগিত পরীক্ষা শুরু আজ, ৯ সেপ্টেম্বর শেষ হবে চট্টগ্রামের এইচএসসি

দীর্ঘ বিরতির পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবারও পরীক্ষার কেন্দ্রে ফিরছেন চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে ৮ জুলাই থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলো নতুন সূচিতে শুরু হচ্ছে। প্রথম দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত […]
২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এবার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংবিধানের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে এমনটায় জানিয়েছে আইন মন্ত্রণালয়। জাতীয় সংসদে আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে […]
‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ অথবা ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ’ এমন বহু জনপ্রিয় গানের স্রষ্টা পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের সন্তান গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। তার লেখা বহু গান বাঙালির আবেগ, স্মৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করেছে। আজ গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী। ছোট […]
স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

স্বামীকে শেষ বিদায় জানালেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কলাবাগানের বাসায় পৌঁছান। এর আগে, দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত মঙ্গলবার […]
দীর্ঘ ৩৫ বছর পর আজ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন
দীর্ঘ ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ আজ। নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ […]
রাষ্ট্রপতি নির্বাচন: নির্ধারিত ২৪৭ ভোট থাকলেও ১ ভোট কম পাবে বিএনপি
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদে দলভিত্তিক হিসাব-নিকাশ চূড়ান্ত রূপ নিতে শুরু করেছে। জাতীয় সংসদের ৩৪৯ জন যোগ্য ভোটারের মধ্যে বিএনপি এককভাবে ২৪৭টি আসন নিয়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, বিএনপির ২৪৭টি ভোটই তাদের মনোনীত প্রার্থীর ঝুলিতে যাওয়া একপ্রকার নিশ্চিত […]
শেখ হাসিনা দেশের মানুষকে ব্যালট পেপার হিসেবেও মূল্যায়ন করেনি: ডা. জাহেদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বললেন, শেখ হাসিনা দেশের মানুষকে ব্যালট পেপার হিসেবেও মূল্যায়ন করেনি। আমাদের চেহারায় যদি শেখ হাসিনা ব্যালট পেপার দেখতো, তাহলে দেশটাকে এই জায়গায় নিয়ে যেত না। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে আজ বুধবার দুপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংষ্কৃতিক প্রতিযোগিতা […]
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ মৃত্যু: মমতার সরকারকে দুষলেন শুভেন্দু

কলকাতার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি দাবি করেছেন, মর্মান্তিক এই দুর্ঘটনা রাজ্যের পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চরম গাফিলতি ও উদাসীনতারই ফল। কলকাতার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে […]