রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীরে প্রস্তুত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও সহযোগিতা বিস্তারে ইরানের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল। তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিনন্দন বার্তায় […]

আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের, নিন্দা ভারতের

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। এই সুপারিশের পর কমিশনকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, মার্কিন ওই কমিশন ক্রমাগত ভারত সম্পর্কে ‘অবমাননাকর ও উসকানিমূলক মন্তব্য’ করে আসছে। রণধীর জয়সওয়াল আরও বলেন, ‘এটি একটি চরম পক্ষপাতদুষ্ট সংস্থা। আমি বলব, আমাদের […]

নিখোঁজের ২ দিন পর ডোবায় পড়েছিল আওয়ামী লীগ নেতার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নায়েব আলী ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রাম থেকে গতকাল শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধার করা […]

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন

সরকার গঠনের ছয় মাসের মাথায় আকার বাড়লো মন্ত্রিসভার। নতুন রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন চার পূর্ণ মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী। এদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ড. মঈন খান, তথ্য ও সম্প্রচারের আন্দালিভ রহমান পার্থ। এদিকে, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে মন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া হুমায়ুন কবীরকে করা হয়েছে পররাষ্ট্র […]

রিমান্ডে নেওয়া হচ্ছে ডনকে, খুলতে পারে রহস্যের জট

তিন দশক ধরে ঝুলে থাকা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্যে হঠাৎ করেই যেন একের পর এক নতুন দরজা খুলছে। খলনায়ক আশরাফুল হক ওরফে ডন গ্রেপ্তার হওয়ার পর জামিন না পাওয়া, তাকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি এবং মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের ঘটনায় পুরোনো এই রহস্যে যোগ হয়েছে নতুন মাত্রা। নতুন তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে মামলার নথি, জবানবন্দি […]

স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকালে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর, মুক্তিযুদ্ধের শহীদদের অবদানের কথা স্মরণ করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন রাষ্ট্রপতি। এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ‘গার্ড […]

স্ত্রীকে নামাজ পড়তে দেখে ভালো লাগে: ব্রাজিলের কিংবদন্তি রবার্তো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। মরক্কোর ফুটবল এজেন্ট সৌহাইলা আল তাহিরিকে বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ে। সম্প্রতি সৌদি আরবের দৈনিক ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্তো কার্লোস বলেন, তিনি ইসলামের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তবে ইসলাম গ্রহণের খবর সত্য নয়। […]

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, সংসদে কর্মকর্তারা

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আয়োজন করতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে তারা ভোটের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সংসদ ভবনে পৌঁছান। জাতীয় সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার […]

‘তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত’

সচিবালয়ে নিজের কার্যালয়ে আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি। তবে এ সফর নিয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি একেবারেই […]

বন্যায় স্থগিত পরীক্ষা শুরু আজ, ৯ সেপ্টেম্বর শেষ হবে চট্টগ্রামের এইচএসসি

দীর্ঘ বিরতির পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবারও পরীক্ষার কেন্দ্রে ফিরছেন চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে ৮ জুলাই থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলো নতুন সূচিতে শুরু হচ্ছে। প্রথম দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত […]