গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে আরও ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যামচেম আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বললেন, গ্যাস ও বিদ্যুতের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। নতুন কোনো ব্যবস্থা কার্যকর করতে গেলে এই ভোগান্তি কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই সংকট নিরসনে কোনো সময় নষ্ট করছে না এবং নিরলসভাবে […]
শামীম ওসমানকে ঘিরে নিউইয়র্কে বিক্ষোভ, উত্তেজনার পর স্থান ত্যাগ

যুক্তরাষ্ট্রে সফররত নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করেছে নিউইয়র্ক বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা। স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা জানান, তার নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনার পর সেখানকার বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক […]
আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জামায়াতের

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ও বর্বরোচিত হামলার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, শনিবার […]
বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে যেতে যে কঠিন সমীকরণ তাদের

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। তার প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও। বাংলাদেশের এই জয়ে চাপ বেড়ে গেছে ভারতের ওপর। ফাইনালে ওঠার লড়াই তাদের জন্য এখন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের কাছে প্রথমবার হেরেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। নয়টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ এখন ৭৭ দশমিক ৭৮। দ্বিতীয় […]
ওমানকে নিয়ে হরমুজে নৌপথ বানাচ্ছে ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নৌপথ নির্ধারণে ইরান ও ওমান কাজ করছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শাহরারা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে ইরানের আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া—‘দুটি আলাদা বিষয়’। তিনি আরও বলেন, ‘ওমানের সঙ্গে আলোচনা চলছে। তবে এটি মূলত হরমুজ […]
১৪ বছর আগের ইতিহাস ফিরিয়ে আনলেন মিরাজ

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের পথে স্বাগতিকদের গুঁড়িয়ে দেওয়া স্পিন-জাদুতে পাঁচ উইকেট শিকার করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার এই দারুণ বোলিংয়ের ওপর ভর করেই জয়ের জন্য মামুলি ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সফরকারীরা। অজি ডেরায় ৫ উইকেট নেওয়ার মধ্য দিয়ে ১৪ বছর আগের এক বিরল নজির পুনরায় ফিরিয়ে আনলেন মিরাজ। […]
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৫১

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫১ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। ভূমিকম্পের পর সৃষ্ট ভূমিধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। এর আগে, শনিবার (১৫ আগস্ট) সকালে […]
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের […]
রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট

রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস; কোথাও আবার স্বল্পচাপের কারণে স্টেশনই বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে পড়েছেন চালক ও পরিবহন খাতের সংশ্লিষ্টরা। রোববার (১৬ আগস্ট) ভোররাত থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। আবার গ্যাসের চাপ না থাকা […]
ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য অর্জন করলো বাংলাদেশ। টাইগার দল যখন এই […]