রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) ভবনে মনোনয়নপত্র বাছাই করেন ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, মনোনয়নপত্রটি সঠিক হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। […]

১৩৫০ টাকার সার ১৭০০ টাকায় কিনছেন কৃষকরা, সিন্ডিকেটের নেপথ্যে কারা?

রাজশাহী অঞ্চলে গত দুই সপ্তাহ ধরেই সার বিক্রিতে নৈরাজ্য চলছে। ডিলাররা সার বরাদ্দের আগেই বরাদ্দপত্র বিক্রি করে দিচ্ছেন কালোবাজারিদের কাছে। এখন গুদাম থেকে সার তুলে দোকানে নেওয়ার আগে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। কেউ আবার এক জেলার সার আরেক জেলায় চালান করে দিচ্ছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, পুরোটাই চলছে রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। তাদের কাছে জিম্মি হয়ে […]

রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর অভিযোগ করে বললেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের ‘সন্ত্রাসীরা’ রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে হামলা করেছে। আজ শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রতিমন্ত্রী এই অভিযোগ করেন। ‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনাম দিয়ে নুরুল হক নুর লিখেছেন, ‘কুষ্টিয়া (কুষ্টিয়ায়) গণঅধিকার […]

অসুস্থ শিক্ষকের কাছে নিচে নেমে গেলেন প্রধানমন্ত্রী, তুলে দিলেন অবসর ভাতা

অসুস্থতার কারণে মঞ্চে উঠতে পারছিলেন না এক অবসরপ্রাপ্ত শিক্ষক। বিষয়টি নজরে আসতেই চেয়ার ছেড়ে মঞ্চ থেকে নিচে নেমে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ওই শিক্ষকের হাতে নিজেই তুলে দিলেন অবসর ভাতার অর্থ ও স্মারক। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। প্রধানমন্ত্রীর এমন […]

‌’হরমুজ যুক্তরাষ্ট্রের অংশ’ দ্রুতই এমন ঘোষণা দেবেন ট্রাম্প!

ইরানকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার জন্য কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করছেন, শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে ঘোষণা করবেন। সংবাদমাধ্যম আলজাজিরা এতথ্য জানিয়েছে। তারা বলছে, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির জবাবও দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি। তার সাফ জবাব, হরমুজ ইরানেরই থাকবে। ইরান এই পথে তাদের দখল বরাবরের মতোই […]

ডারউইনে তৃতীয় দিনেও দাপট বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। কার্যত স্বাগতিকদের চাপে রেখে দিন শেষ করেছে টাইগাররা। ২২৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬১ রান করেছে তারা। জিততে হলে শেষ দুই উইকেটের জুটিতে বড় প্রতিরোধ গড়তে হবে তাদের। এর আগে বাংলাদেশের ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৪২৬ রান […]

ঢাবির শিক্ষার্থী না হওয়ায় আক্ষেপ চবি ছাত্রদল নেতা নোমানের

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার গুঞ্জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, ঢাবির শিক্ষার্থী হলে বৃহৎ পরিসরে ছাত্ররাজনীতির আরেকটি স্বপ্নের যাত্রা শুরু করতে পারতেন। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ আক্ষেপের কথা জানান তিনি। […]

তৃতীয়বারের মতো শাহ্জালালের দরগার দানবাক্স খোলা হলো, গণনা শুরু

সিলেটের বহুল আলোচিত হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে স্থাপন করা নতুন দানবাক্সগুলো তৃতীয়বারের মতন খোলা হচ্ছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উন্মুক্তভাবে এ গণনা শুরু হয়েছে। সিলেটের জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। মাজার ব্যবস্থাপনা ও আর্থিক স্হায়ী স্বচ্ছতা কমিটির সদস্য সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন,শনিবার সকাল থেকে উন্মুক্তভাবে টাকা গণনা শুরু হয়েছে। গণনা শেষে […]

পারস্পরিক সৌহার্দ্যই দুই দেশের সম্পর্কের প্রাণভোমরা: ভারতীয় হাইকমিশনার

আজ শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে উদ্যাপিত হলো ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যকার সুসম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্যই দুটি বন্ধুপ্রতিম দেশের সম্পর্কের ‘প্রকৃত প্রাণভোমরা’। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে এই উদ্যাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের আমন্ত্রিত […]

কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম

তিন দফা স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার পর গতকাল শুক্রবার দেশের বাজারে কমেছিল এই ধাতুর দর। তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও ২ হাজার ১৫৮ টাকাই বৃদ্ধি করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে বাজুস। বাজুসের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ […]