ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থেকেও চেয়ারম্যান পদে বহাল থাকার অভিযোগ

  ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাসের পর মাস অনুপস্থিত থেকেও অনৈতিকভাবে চেয়ারম্যান পদে বহাল থাকার অভিযোগ উঠেছে গাজিরভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি কর্মস্থলে না আসায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর ফলে নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ জরুরি সেবা নিতে এসে দিনের পর দিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ সূত্রে জানা গেছে, ১ বছর ধরে ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে আসেন না। তিনি গাজিরভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ০৪ মার্চ ২০২৫ ইং তারিখ সন্ত্রাসীবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন হালুয়াঘাট থানা পুলিশ, পরবর্তীতে তিনি জামিনে এলেও এলাকায় ফিরে আসেন নাই। তিনি এলাকায় না থাকায় পরিষদের প্যানেল চেয়ারম্যান বা অন্য কাউকে বিধি অনুযায়ী দায়িত্বও বুঝিয়ে দেননি। ফলে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী, কোনো চেয়ারম্যান বা সদস্য পরপর তিনটি সাধারণ সভায় অনুপস্থিত থাকলে বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া টানা অনুপস্থিত থাকলে তার পদ শূন্য ঘোষণা করার বিধান রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, […]