নিখোঁজ কিশোরী সুমাইয়া উদ্ধার, মামলার এজাহারনামীয় আসামি শুভ গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের একদিন পর সুমাইয়া আক্তার ইতি (১৭) নামের এক কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি শুভ দেবনাথ (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার ইতি নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২১ আগস্ট মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে […]

মতলব দক্ষিণে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

     চাঁদপুরের মতলব দক্ষিণে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া মোবাইল কোর্টের পৃথক অভিযানে এক পুরিয়া গাঁজাসহ একজনকে আটক করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে মাদক-সংক্রান্ত ঘটনায় চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জ […]

মতলবে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হৃদয় (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ভবনের পাশ দিয়ে টানা খোলা বিদ্যুতের তারে লোহার অ্যাঙ্গেল লেগে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার নবকলস এলাকার প্রধানীয়া বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. হৃদয় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামের […]

মতলব উত্তরে বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) […]