জানা যায়, আসামি মামুনকে সিএমএম ১১ নম্বর আদালতে নিয়মিত হাজিরার জন্য আনা হয়। শুনানি শেষে তাকে আবার হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে তার এক স্বজন খাবার হিসেবে একটি পাউরুটি দেন।
ডিসি আরো বলেন, এটি একটি গুরুতর নিরাপত্তাজনিত বিষয়। তাই দায়িত্বে থাকা সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালও তাদের ব্রিফ করেছি, আবারও ব্রিফ করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। প্রতিদিন সিসিটিভি পর্যবেক্ষণ করা হয়, যাতে কেউ হাজতিদের কাছে খাবার বা অন্য কোনো নিষিদ্ধ বস্তু পৌঁছে দিতে না পারে।
এ দিকে দায়িত্বে থাকা কনস্টেবল শাহেদ বলেন, আমি ১১ নম্বর আদালত থেকে মামুন নামের একজন আসামিকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলাম। হাজতখানার গেটে দায়িত্বরত সদস্যরা তাকে তল্লাশি করেন। আমি আসামিকে বুঝিয়ে দিয়ে আবার আমার ডিউটিতে ফিরে যাই। এরপর পাউরুটির ভেতর থেকে মাদক উদ্ধারের বিষয়টি জানতে পারি। এর বাইরে ঘটনাটি সম্পর্কে আমার আর কিছু জানা নেই।