কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে“জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬”উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মাছের অভয়াশ্রম সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সবাইকে এগিয়ে আসা জরুরি।১৬/০৮/২০২৬ই,



