কচুয়া সিটি হাসপাতালে বসে ইয়াবা সেবন, গ্রেপ্তার চিকিৎসক সৈয়দ আসিফ

চাঁদপুরের কচুয়া সিটি হাসপাতালের দোতলায় বসে ইয়াবা সেবনের সময় চিকিৎসক সৈয়দ আসিফ  ইস্পাহানি গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টায় হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় চিকিৎসক আসিফের রুম তল্লাশি করে ৪ পিস ইয়াবা, অসংখ্য ফয়েল ও মাদক সেবনের পাইপ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে চিকিৎসক সৈয়দ আসিফ মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়।

কচুয়া থানার পুলিশ কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  আজ সোমবার তাকে কঠোর পুলিশ পাহারায় যথাযথ মর্যাদায় চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, “যে চিকিৎসক সেবা দিবে এবং সার্জারি করবে সে যদি মাদক সেবন করে, তাহলে মানুষের আস্থা কোথায় থাকবে?”

মিজানুর রহমান আরও জানান, “এই সিটি হাসপাতালের মালিক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং তার বিরুদ্ধেও তদন্ত চলবে।” তিনি সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন