পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেকে আটক করে মঙ্গলবার (১৮ আগষ্ট) কোট হাজতে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে (১৫ আগষ্ট) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত সুনীল বালার স্ত্রী কানন বালার একমাত্র ছেলে সুজন বালার (৩০) সাথে রাত ১০.৩০ মিনিটের সময় ভাত রান্না নিয়ে মা ও ছেলের ভিতরে ঝগড়া হয়। প্রায় দুই ঘন্টা ঝগড়ার একপর্যায়ে ছেলে সুজন বালা(৩০) ক্ষিপ্ত হয়ে রাত্র ১২:৩০ ঘটিকার সময়ে দরজায় লাগানো কাঠের ডাসা দিয়ে মা কানন বালা(৬৫) কে মাথায় আঘাত করে।
ভোরে ছেলে সুজন বালা ঘুম থেকে উঠে মাকে রক্তাক্ত জখমপ্রাপ্ত দেখে আশপাশের লোকজন ও তার মামাদের ডেকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করলে।
(১৬ আগষ্ট) রবিবার সকাল ১০টার সময় মা কানন বালা(৬৫) মারা যায়। এ ঘটনায় নিহত কাকান বালার ভাই প্রদীপ মিস্ত্রী বাদী হয়ে গত সোমবার থানায় হাজির হয়ে বাদীর ভাগিনা সুজন বালাকে আসামী করে হত্যা মামলা করলে পুলিশ ওই দিন গভীর রাতে তার বাড়ী থেকে মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করে।
কাউখালী থানা পরিদর্শক (তদন্ত) এবাদ আলী জানান, নিহত কানন বালার ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। সোমবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার ১৮ আগস্ট দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।



