কাউখালীতে ৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ৫ হাজার মিটার জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
সোমবার কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সদর ইউনিয়নের কাঠালিয়া ও নাংগুলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা জালগুলো ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্যসম্পদ রক্ষা, মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুর সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জয়দেবপুর রেলগেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযান

গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে পরিচিত জয়দেবপুর রেলগেট এলাকায়

পিরোজপুরে বিনামূল্যে ভায়া পরীক্ষা। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ুমুখ ক্যান্সার শনাক্তে স্বাস্থ্যসেবা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে পিরোজপুর জেলা

মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার