কালীগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে পলাতক ১ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
ঝিনাইদহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন-এর নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশ এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কালীগঞ্জ থানার এএসআই এস. এম সোহাগ ও সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা জিআর-১৮/১৯ মামলার পরোয়ানাভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামির বিবরণ:
- নাম: মোঃ মিনারুল ইসলাম (২৬)
- পিতার নাম: মোঃ বাদশা মিয়া
- ঠিকানা: গ্রাম- কাশিপুর (রেল স্টেশন পাড়া), থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ
অভিযানের বিবরণ:
আসামি মোঃ মিনারুল ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমন ও পরোয়ানা তামিলে কালীগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




