সাম্প্রতিক
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত রাজবাড়ীতে ঝুঁকিপূর্ণ সরকারি গাছ অপসারণের দাবিতে এসিল্যান্ডের কাছে আবেদন সাতসকালে শত্রুপক্ষের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান বাবুগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুটি ট্রাক, চালক আহত কুড়িগ্রামে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি হত্যায় জড়িত তিনজন গ্রেফতার জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বৃষ্টি: কারও জন্য আশীর্বাদ, কারও জন্য আতঙ্ক আর্জেন্টিনার কাছে হেরেও অকপটে মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি হত্যায় জড়িত তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া তিনজনকেই ঢাকা থেকে ভাড়া করে আনা পেশাদার অপরাধী।
পুলিশ জানায়, গত (১৫ জুলাই) ৯টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে  জাহাঙ্গীর ও তাঁর সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহত হাদিস চিকিৎসাধীন রয়েছেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তাঁর তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. হেলাল পিতা: মৃত সুলতান, গ্রাম: চালিতাবুনিয়া, উপজেলা: বামনা, জেলা: বরগুনা), মহিউদ্দিন এবং জাকির। প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ভাড়াটে অপরাধী চক্রের সদস্য। তবে হত্যার নেপথ্যে কারা রয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ সুপার বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এ হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হবে।

Tags:

সম্পর্কিত খবর :