কুষ্টিয়া মিরপুরের সদরপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে চারটায় আজমপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মোঃ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা আমির জনাব খন্দকার রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন আমির জনাব মাওলানা ওয়ায়েশ কুরুনী। পুরো আয়োজনটি বাস্তবায়ন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদরপুর ইউনিয়ন শাখা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাস ও রোজার ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, রোজা মানুষকে তাকওয়া অর্জনে সহায়তা করে এবং সমাজে নৈতিকতা ও সংযম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।

বিশেষ অতিথি ও সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tags:

সম্পর্কিত খবর :