সাম্প্রতিক
তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাজবাড়ী সদর থানার অভিযানে ৭ আসামি গ্রেফতার সিরাজদিখানে অনুমতি ছাড়াই দোকানের শ্রেণী পরিবর্তন, কাজ বন্ধ করল প্রশাসন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ ‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর আর সমান রাখলেন না ডিএমপি কমিশনার আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত

শুক্রবার,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে’র মাসিক সাধারন সভা ও ঈদ-উল আজহা পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
৩ই জুন (বুধবার) রাত ৮টায় উপজেলার বসুরহাট পৌরসভায় অবস্থিত গ্রান্ড হোটেল এন্ড পার্টি সেন্টারে এই সাধারন সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়
উক্ত মাসিক সভায়, উপস্থিত ছিলেন,  কোম্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, এ.এইচ.এম মান্নান মুন্না, সিনিয়র সহসভাপতি মেজবাহ উদ্দিন, সহ সভাপতি, মোহাম্মদ উল্লাহ মিরাজ, সাধারণ সম্পাদক, এম.এস আরমান, সহ- সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ সায়েমসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
মাসিক সভায় সদস্যরা জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় এসব সমস্যা চিহ্নিতকরণ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কিশোর গ্যাং, মাদক, অবৈধ বালু উত্তোলন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
বক্তারা বলেন, একটি নিরাপদ, মাদকমুক্ত ও উন্নত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এছাড়াও এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও সদস্যরা মতামত তুলে ধরেন।

Tags:

সম্পর্কিত খবর :