খুলনার কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করে শিক্ষক সমাজ তাঁকে এ বিদায়ী শুভেচ্ছা জানায়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এবং ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে মোঃ আবুল কালাম আজাদ অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ আচরণ উপজেলার শিক্ষক সমাজের কাছে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য ও সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, সহকারী শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদকে শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের কোনও ইচ্ছা সরকারের নেই: তথ্য উপদেষ্টা
September 26, 2026
একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক
September 26, 2026
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ
September 26, 2026
চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
September 26, 2026
রিয়াদে হামলার চেষ্টা হুতির, ২ ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির
September 26, 2026
আর কত দিন এ ধরনের খেলা চলবে, প্রশ্ন জামায়াত আমিরের
September 26, 2026
সেতুতে রডের বদলে বাঁশ: বাসাইলের প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ
September 24, 2026
কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪
September 24, 2026
অপ্রতিম হ’ত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা
September 24, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক
September 26, 2026
সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও

গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের কোনও ইচ্ছা সরকারের নেই: তথ্য উপদেষ্টা
September 26, 2026
গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো কোনও গণতান্ত্রিক সরকারের পথ হতে পারে

একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক
September 26, 2026
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন,

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ
September 26, 2026
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন

চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
September 26, 2026
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়,