সাম্প্রতিক
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড এমপিরা ধর্মীয় রীতি অনুযায়ী সংসদে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাতে পারবেন: স্পিকার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক

বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিন শতাধিক শ্রমিক। তাদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। অসুস্থদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাধীন শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কারখানায় এসে নিজ নিজ কাজে যোগ দেন শ্রমিকরা। কাজ শুরুর কিছু সময় পর তারা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। এর কিছুক্ষণ পরই কয়েকজন শ্রমিকের মধ্যে মাথা ঘোরা, বমিভাব ও শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা দেয়।

প্রথমে কারখানার একটি ফ্লোরের কয়েকজন শ্রমিক আক্রান্ত হলেও অল্প সময়ের মধ্যেই অন্যান্য ফ্লোরেও একই ধরনের উপসর্গ দেখা দিতে শুরু করে। একপর্যায়ে অনেক শ্রমিক কর্মস্থলেই অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন অচেতন হয়ে যান। পরিস্থিতির অবনতি হলে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

শ্রমিকদের অভিযোগ, তারা প্রতিদিন যে পানি পান করেন বৃহস্পতিবারও একই উৎসের পানি পান করেছিলেন। তবে পানি পানের কিছুক্ষণ পর থেকেই অসংখ্য শ্রমিকের মধ্যে অস্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয়। এতে পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মপরিবেশ অস্বাভাবিক হয়ে ওঠে।

এদিকে বিপুলসংখ্যক অসুস্থ শ্রমিককে হাসপাতালে নেওয়ায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার পর থেকে ধারাবাহিকভাবে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে আনা হচ্ছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালে স্থান সংকুলান করতে হিমশিম খেতে হচ্ছে। তবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করছেন।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তদন্ত শুরু করেছে। পানি দূষণ বা অন্য কোনো কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :