সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইফতার মাহফিল

,
চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত প্রতিষ্ঠান প্রধানদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।
কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রহমাতউল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, জনতা বাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন,চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট মহিবুল্লাহ, চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এমন আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতারা টাকা  পরিবেশন করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :