ভোলা চরফ্যাশন উপজেলার আসন্ন ১৪নং জাহানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক মোঃ এনায়েত উল্লাহ গোলদার। তিনি চরফ্যাশন উপজেলার ১৪ নং জাহানপুর ইউনিয়ন বিএনপির একজন অন্যতম নেতা। তিনি দীর্ঘ সময় দলের ত্যাগী নির্যাতীত নিপিড়িত সাধারণ জনগণের জন্য আর্থিক ও সামাজিক ভাবে কাজ করে যাচ্ছেন।
পাশাপাশি তিনি এই ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, মাদক,এবং গ্রামীন অবকাঠামো উন্নয়নে কাজ করার লক্ষ্যে আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছেন।
তিনি জানান,এই ইউনিয়নের ভোটারগণ যদি তাকে যোগ্য সৎ আদর্শ ব্যক্তি হিসেবে মনে করে তাহলে দল-মত নির্বিশেষে এলাকাবাসী তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন এমনটাই প্রত্যাশা তার।
পাশাপাশি তিনি জাহানপুর ইউনিয়নের সাধারণ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে দীর্ঘদিন ধরে সার্বিক সহযোগিতা করে আসছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সাথে সম্পৃক্ততা থেকে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছেন।
তার বিশ্বাস বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তাকে যোগ্য প্রার্থী হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজারীগঞ্জ ইউনিয়ন থেকে তাকে মনোনয়ন দিবেন।
তিনি আরো জানান জাহানপুর ইউনিয়নবাসীর জন্য চেয়ারম্যান হিসেবে নয় তিনি খাদেম হিসেবে কাজ করে যেতে চান এবং ইউনিয়নের উন্নয়নের স্বার্থে সর্বোচ্চ ভূমিকা রাখবেন।




