মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়ে জয়সওয়াল বলল, ‘নিবিড়ভাবে নজর রাখছি’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। স্বাক্ষরকারী তিন দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে গত ২৭ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল সংসদে বলেন, তারা (চুক্তিভুক্ত সদস্যদেশগুলো) বাংলাদেশকে […]

৭ বছর পর বন্ধ হয়ে গেল আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ৭ বছর ধরে চলা সাপ্তাহিক লাইভ ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এখন থেকে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে নতুন একটি ধারাবাহিক অনুষ্ঠান করবেন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, […]

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার কর্মী আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর মধ্য দিয়ে আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। […]

২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির

আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনাপত্রে এসব কথা বলা হয়। নির্দেশনায় বলা হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি দেওয়া সম্ভব না হলে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক […]

হালান্ড-চেরকির জোড়া স্কোর, ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে বিধ্বস্ত করল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে বড় জয় পয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনরা ৪-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন চেরকি ও আর্লিং হালান্ড। শুক্রবার (২৮ আগস্ট) ঘরের মাঠ সেলহার্স্ট পার্কে ম্যানসিটিকে আতিথ্য দেয় দক্ষিণ লন্ডনের ক্লাবটি। ম্যাচের ১৭তম মিনিটে আন্তোইন সেমেনিওর দুর্দান্ত ক্রস থেকে দারুন হেডারে সিটিকে লিড এনে দেন আলিং হালান্ড। […]

রাজধানীতে তাপমাত্রা বৃদ্ধিসহ হালকা বৃষ্টিপাতের আভাস

রাজধানীর ঢাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে গরমের অনুভূতি বৃদ্ধির পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ […]

মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের (২৯ আগস্ট, ২০২৬) বিনিময় হার: মুদ্রার নাম বাংলাদেশি টাকা ইউএস ডলার ১২৩ টাকা ৮২ পয়সা ইউরো ১৪৩ টাকা ১২ পয়সা পাউন্ড ১৬৭ […]

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৬২৬, নিখোঁজ প্রায় ২৫০০

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬২৬ জনে দাঁড়িয়েছে, এ ঘটনায় এখনো নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। শনিবার (২৯ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার […]

বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

বর্তমান সরকারের সময় চাকরি হারানো ও কারখানা বন্ধ হওয়ার তথ্যটি সঠিক নয় বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, অন্তর্বর্তী সরকারের সময় বন্ধ হওয়া কারখানা ও চাকরি হারানোকে বর্তমান সরকারের দায় বলে সংসদে বিভ্রান্তি ছড়ালেন এমপি রুমিন ফারহানা। বাংলাফ্যাক্ট আরও জানায়, সংসদে রুমিন ফারহানা দাবি করেছেন, […]