তানোরে সাবেক আইজিপি ড.এম.এনামুল হকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রত্নগর্ভা মায়ের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক আইজিপি ড.এম.এনামুল হকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

চলতি মাসের ২৯ আগস্ট শনিবার বিকেলে তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে
তালন্দ ইউপি পরিষদের হলরুমে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্ব ও উপজেলা যুবদলের আহবায়ক মুর্তজার সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন তানোর পৌর বিএনপি আহবায়ক একরাম আলী মোল্লা। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার। উপজেলা ছাএদলের সাবেক সভাপতি আব্দুল মালেক। মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরজ কবির। তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল। তালন্দ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু।কামারগাঁ ইউপি বিএনপি সভাপতি খলিলুর রহমান। বাধাইড় ইউপি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা। পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন। বিএনপি নেতা ও ড্যাব সদস্য ডাঃ মিজানুর রহমান মিজান। মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজা মাস্টার। উপজেলা ছাএদলের সদস্য সচিব মোতালেব। উপজেলা সাবেক কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। তানোর পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মুন্জুর রহমান। তানোর পৌর কাউন্সিলর আবু সাঈদ বাবু। তানোর পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি ওবাইদুর, যুবদল নেতা লুৎফর রহমান, রাসেদুল, রেজা, জাহাঙ্গীর আলম, আব্দুলা আল মামুন জিন্না, আনারুলসহ তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top