শেয়ার করুন

Desk Reporter
প্রধান প্রতিবেদক
Desk Reporter
প্রধান প্রতিবেদক

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৬ শিক্ষার্থী নিহত এবং ৯৭ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ বিস্ফোরণ ঘটে। কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

মাওলা দাদ বলেন, হতাহত ব্যক্তিদের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে। আরও তথ্য পাওয়া গেলে নিহত ও আহত ব্যক্তির সংখ্যা পরিবর্তিত হতে পারে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামি-উল-হক জানান, স্কুলের পাশের একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বাড়িটিতে খনির কাজে জড়িত কয়েকজন ডিনামাইট মজুত করে রেখেছিলেন। খনির কাজে এসব বিস্ফোরক ব্যবহার করা হতো।

তবে, বিস্ফোরণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মাওলভি সামি-উল-হক। এদিকে, ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে কুনার প্রদেশের একটি তদন্তকারী দল। পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশটিতে তারা তদন্ত চালাচ্ছে।

এর আগে, গত আগস্টেও আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top