নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বিপাকে পড়েছে প্রশাসন ও পুলিশ। অভিযানের পর আসামী নিয়ে ফেরার পথে সরকারি গাড়িতে হামলা ও আসামি ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে স্থানীয় একদল যুবক। হামলা ও সরকারি কাজে বাধার মুখে পুলিশ পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বল প্রয়োগ করে বরসহ তিনজনকে আটক করেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় এই তুলকালাম কান্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাসপাড়া গ্রামের ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীর সাথে একই এলাকার আল-আমিনের বাল্যবিবাহের আয়োজন চলছিল। গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিয়েবাড়িতে হাজির হন। সেখানে বিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং বর আল-আমিনকে হেফাজতে নেয় পুলিশ।
তবে কান্ড ঘটে ভ্রাম্যমাণ আদালত এলাকা ত্যাগ করার সময়। আসামী নিয়ে ফেরার পথে হঠাৎই ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল সরকারি গাড়ি ঘিরে ফেলে। তারা পুলিশ ও প্রশাসনের স্টাফদের ওপর চড়াও হয় এবং ধস্তাধস্তি করে আসামী বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আত্রাই থানা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বর আল-আমিন, তার সহযোগী মাহতাব ও কনেকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনায় নামীয় ৪ জন মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজলসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, “ঘটনা শোনামাত্রই আমরা অতিরিক্ত পুলিশ পাঠাই। বরসহ তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। সরকারি কাজে বাধা ও প্রশাসনিক টিমের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “বাল্যবিবাহের বিষয়ে প্রশাসন সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। আইন ভেঙে বাল্যবিয়ের আয়োজন করা এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মতো দুর্ধর্ষ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”
নওগাঁয় বাল্যবিয়ে পণ্ড: বরসহ আটক ৩
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে
October 14, 2026
গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই: রিজভী
October 14, 2026
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
October 14, 2026
সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী
October 14, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে
October 14, 2026
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে
October 14, 2026
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন

ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা: ড. ইফতেখারুজ্জামান
October 14, 2026
বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি রয়েছে বলে মন্তব্য করেছেন

পিরোজপুরে এবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানার জেরে কৃষি কর্মকর্তাকে পেটালেন সার ব্যবসায়ী
October 14, 2026
র নাজিরপুরে অবৈধ সার বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে পদক্ষেপ চেয়ে রিট
October 14, 2026
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও